ক্ষুদ্র করদাতাদের জন্য এই ছাড় স্পষ্ট উৎসাহ হিসেবে কাজ করেছে। মোহাম্মদ ইসমাইল নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী ৩০ সেপ্টেম্বর তার রিটার্ন জমা দিয়ে ২০ হাজার টাকা কর দায়ের বিপরীতে প্রায় ১ হাজার টাকা ছাড় পান।
তিনি বলেন, সরকার ছাড় ঘোষণা করায় আমি নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে উৎসাহী হয়েছিলা টাকার অংকটা ছোট হলেও বিষয়টি আমার জন্য আনন্দের ছিল।