দেশীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে স্টার সিনেপ্লেক্স। বাংলা সিনেমার সাম্প্রতিক সময়ের আলোচিত চারটি চলচ্চিত্র নিয়ে আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘সামার বাংলা হিট ফেস্ট’।

রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ও থাকছে এই উৎসবে।
এছাড়া তানিম নূর পরিচালিত পারিবারিক আবহের ‘উৎসব’ এবং হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ও প্রদর্শিত হবে। ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মানসহ একঝাঁক তারকা।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সব শাখায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। আগ্রহীরা সিনেপ্লেক্সের কাউন্টার কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।