রুহুল কবীর রিজভী বলেন, ‘বর্তমানে অনেক সংকটের মধ্য দিয়েও সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের প্রতি দেওয়া ওয়াদা সুচারুভাবে বাস্তবায়নে নিরন্তর-নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।এই প্রচেষ্টা দৃশ্যমান। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণে। সেটার জন্য সরকার দায়ী নয়, এটাকে আমি বলব এক ধরনের প্রাকৃতিক সংকট। যুদ্ধের (মধ্যপ্রাচ্যে) কারণে জ্বালানি সংকট হয়েছে এবং আমাদের টার্মিনাল ত্রুটিযুক্ত হয়ে পড়ে।
এ সময় সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্যসচিব, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।