রুকন উদ্দিন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:সারাদেশে তিনমাস ব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর বাস্তবায়নের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, তারই অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানেও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধনের পরপরই সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরীর সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. নুরুল হক ভূইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, সাধারণ সম্পাদক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বাঙ্গালী, সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামসহ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্কাউট সদস্যগণ এবং সুধীজন অভিযানে অংশগ্রহণ করেন।
জানা যায়, সপ্তাহে একদিন প্রতি শনিবার সরকারি নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা বৃদ্ধি করতে হবে।