ইরাকি কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্বালানি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতের বিভিন্ন কোম্পানি ৬০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ‘বাধ্যতামূলক নয়’- এমন চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে। ইরাক সরকার বলছে, তারা বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং বিশ্বের বড় কম্পানিগুলোর জন্য দেশটিকে আরো উন্মুক্ত করতে চায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়েও কাজ করছে। সম্মেলনে দোভাষীর মাধ্যমে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি বলেন, তাদের সরকার সবার জন্য ‘দরজা খোলা রাখার নীতি’ অনুসরণ করছে।