রুকন উদ্দিন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬ এর ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পাবলিক হলে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে সেটা হতে হবে সুশিক্ষা। শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই। তাই জিপিএ-৫ পেলেই হবে না একজন ভালো মানুষ হতে হবে। তিনি রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের এমন উদ্যোগকে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে প্রশংসা করেন।
নেত্রকোণা-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পৃষ্ঠপোষক ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৮ আসনের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের আহ্বায়ক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বাঙ্গালী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী, সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ প্রমূখ।
উল্লেখ্য, অনলাইনে আবেদনের মাধ্যমে ১ হাজার ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় বসলেও ৬’শ ২০ জন পরীক্ষার্থী কৃতকাজ হয়। আগামী শুক্রবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে বলে জানা গেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে ও বিদেশে নিজেকে উপস্থাপন করতে পারবে।