সমস্যার শুরু মূলত চোটের সময় এমবাপ্পের কর্মকাণ্ড নিয়ে। সম্প্রতি বাঁ হাঁটুর চোটে ফ্রান্সের দল থেকে ছিটকে যাওয়ার পর তাকে প্রেমিকার সঙ্গে প্যারিসের একটি নাইটক্লাবে দেখা যায়। পরে সুইজারল্যান্ডে সাইকেল চালানোর ভিডিও প্রকাশ করেন তিনি। এতে রিয়ালের অস্বস্তি আরো বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।কোচ মরিনহোর অবস্থানও বেশ কঠোর। গত মাসে তিনি বলেছিলেন, ‘আপনি ২৪ ঘণ্টাই একজন ফুটবলার। আপনি কী খান, কী পান করেন, কীভাবে ঘুমান—সবকিছুই আপনার পেশার অংশ। আপনি স্কি করতে পারবেন না, সাইকেলও চালাতে পারবেন না।’