স্বাধীনতার পর দেশ এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি : মির্জা আব্বাস
Syed Asaduzzaman
/ ৯
ভিউ:
হালনাগাদ:
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
শেয়ার করুন:
স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেছেন, অযথা বিরোধিতা না করে ঐক্যবদ্ধভাবে দেশের সংকট মোকাবেলা করতে হবে।শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় আসনের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীদের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সঙ্গে মিশে তারা ফুলে-ফেঁপে উঠছে।বিএনপির কেউ আওয়ামী লীগকে জায়গা দিলে তাদেরও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।এ সময় তিনি দাবি করেন, ‘তথাকথিত বিরোধী দল’ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি জাতীয় ঐক্য বজায় রাখতে তাদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বিরোধী দলকে জাতীয় ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানিয়ে বলেন, লংমার্চ কিংবা আন্দোলন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। পাঁচ বছর ক্ষমতায় থাকলে বিএনপি রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হবে।