এর পর মোহাম্মদ ইমান আলী ২০২৪ সালের ৩ নভেম্বর কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন করেন।কিন্তু গোয়েন্দা ক্লিয়ারেন্স না পাওয়ায় তাঁকে পাসপোর্ট দেওয়া হয়নি। এতে বিদেশ ভ্রমণে বাধার মুখে পড়েন তিনি।পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতিক্রমে হাইকোর্ট বিভাগের প্রোটোকল অফিসার মো. রোমান ভূঁইয়া এ প্রশাসনিক বাধাকে চ্যালেঞ্জ করে রিট করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের নিষ্পত্তি করে হাইকোর্ট এই নির্দেশ দেন।