ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় বুধবার (৪ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে সময়ের আবেদন করেন তিনি।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে আজ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হওয়ার কথা ছিল ব্যারিস্টার ফুয়াদের।
সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার ফুয়াদ।সেখানে বিচারপ্রক্রিয়ায় ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি। তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।
ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করায় এর আগে আরো দুই আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছিল।