প্রকাশিত ছবিগুলোতে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে শুভকে। লম্বা চুল, পরিপাটি দাড়ি আর রুক্ষ অভিব্যক্তিতে তাঁর নতুন উপস্থিতি মুহূর্তেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়। ভক্তদের অনেকেই মনে করছেন, এটি ‘মালিক’ সিনেমার চরিত্রেরই আভাস।
অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন।সিনেমাটি ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ থাকলেও এখন পর্যন্ত কোনো পোস্টার, টিজার কিংবা ট্রেলার প্রকাশ না হওয়ায় অনেকেই এর মুক্তি নিয়ে অনিশ্চয়তায় ছিলেন।
তিনি আরো বলেন, ‘সিনেমাটির পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে বলে আমার বিশ্বাস। আমরা সেন্সরে জমা দেওয়ার আগে সব কাজ গুছিয়ে একসঙ্গে প্রচারণায় নামতে চাই। প্রযোজকেরও একই পরিকল্পনা। প্রচারণা শুরু হলেই ধাপে ধাপে সব প্রকাশ করা হবে।’
‘মালিক’ সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো, এর মাধ্যমে প্রায় চার বছর পর আবারও জুটি বাঁধছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা তারকাঁটা এবং সাপলুডু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।