মঙ্গলবার (১১ আগস্ট) নাসিরুদ্দিনের সেই পুরোনো ‘কুকুর’ মন্তব্যের প্রসঙ্গ টেনে তাকে নিশানা করেন কঙ্গনা। তিনি বলেন, প্রত্যেকেই কারো না কারো প্রতি অনুগত, তবে যে দেশের অন্ন তিনি খান, সেই দেশের জন্য লড়তে পারাকে তিনি গর্বের মনে করেন। এ ছাড়া নাসিরুদ্দিনের ‘কুকুর’ প্রবাদের জবাব দিয়ে কঙ্গনা আরো লিখেন, বর্তমান সময়ে মানুষকে কুকুর বলা বরং একধরনের প্রশংসাই বটে, কারণ আনুগত্য ও সারল্য এখন অত্যন্ত বিরল।