আলঘাশিয়ানের ভাষ্য মতে, সৌদি নেতৃত্ব হয়তো মনে করে যে উত্তেজনা আবারও বাড়তে পারে।তবে তারা সেই পরিস্থিতিতে ‘ব্রেক বা ইতি’ টানতে চায়, যাতে নিজেদের নিরাপত্তা এবং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান যে প্রায়ই পরিবর্তিত হয়, সে বিষয়ে সৌদি আরব অবগত। তবু তার ব্যক্তিগত মনোভাবকে ইতিবাচকভাবে প্রভাবিত করার লক্ষ্যেই সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।