ইরানপন্থী এই সংগঠনটি এক
বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে পারলে ওই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। ট্রাম্পকে ‘অপরাধী’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যিনি বা যে গোষ্ঠী তাকে হত্যা করবে, তারা এই অর্থ পাবেন। সংগঠনটির সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে এ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।