সম্পাদক ও ইতিহাস চিন্তক মনযুর আহমদ বলেন, ব্রিটিশর কাছে পরাধীন হওয়ার পর থেকেই ভাষা ও শব্দের অপরাজনীতির শিকার হয়েছি আমরা। ব্রিটিশ থেকে স্বাধীনতার পর থেকে এই রাজনীতি কেবল বেড়েছে। নানাভাবে বাংলাদেশের মানুষের জীবন ও ভাষা নিয়ে অথবা কখনো সংস্কৃতি নিয়ে যে রাজনীতি হয়েছে—তা খুবই দুঃখজনক।
বক্তারা বলেন, ভাষারাজনীতি আসলেই একটি ভিন্নধর্মী কাজ। লেখকের প্রতি শুভ কামনার পাশাপাশি তারা বইটির বহুল পাঠ কামনা করেন।