প্রশ্ন করার অধিকার সবার আছে। তবে রাষ্ট্রের প্রতি দায়িত্বও সবার।’
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেন-জি বা তরুণ প্রজন্মের মন জয় করার চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। শনিবার দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে নতুন প্রজন্মকে তাদের ভাষায় দেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়াকেও তরুণদের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এদিন আইআইটি দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উচ্চক্ষমতাসম্পন্ন সুপারকম্পিউটার ‘পরম প্রজ্ঞা’র উদ্বোধন করেন মোদি। সমাবর্তন অনুষ্ঠানে তিন হাজারের বেশি স্নাতক শিক্ষার্থী এবং প্রায় ৫৮৭ জন পিএইচডি গবেষক প্রধানমন্ত্রীর কাছ থেকে ডিগ্রির সনদ গ্রহণ করেন।
এ সময় ‘প্রেসিডেন্টস গোল্ড মেডেল’, ‘ডিরেক্টরস গোল্ড মেডেল’, ‘শঙ্কর দয়াল শর্মা গোল্ড মেডেল’ ও ‘পারফেক্ট টেন গোল্ড মেডেল’সহ বিভিন্ন পুরস্কার কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেন মোদি। এসব পুরস্কার আইআইটি দিল্লির অন্যতম সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত।