বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, ‘শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ, রবিবার সকাল থেকেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে। তাদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’