অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড, ইউনিকো হাসপাতালস লিমিটেড, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ড্যাফোডিল নার্সিং কলেজ, এনাম নার্সিং কলেজ, গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, স্টেট নার্সিং কলেজ, বাংলাদেশ নার্সিং কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হাসপাতাল ও নার্সিং কলেজ, আহ্ছানিয়া ক্যান্সার মিশন হাসপাতাল, সাজেদা ফাউন্ডেশন, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্ট্রাল পুলিশ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরো সুদৃঢ় করেছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্তরাধিকার শীর্ষক প্রতীকী ছায়ানাট্য।এতে আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মানবসেবা, আত্মত্যাগ ও পেশাগত আদর্শ তুলে ধরা হয়। এরপর নবীন শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পেশাগত শপথ গ্রহণের মাধ্যমে মানবিকতা, সহমর্মিতা, সততা, নৈতিকতা ও সর্বোচ্চ পেশাগত মান বজায় রেখে রোগীর সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত পরিবেশিত হয়। সমাপনী বক্তব্যে কলেজ অব নার্সিংয়ের কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক শুভাশীষ দাস বালা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইইউবিএটি নবীন নার্সিং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, সহমর্মিতা, জ্ঞান, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষের আলোকবর্তিকা ধারণ করে এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মানবসেবায় নিজেদের নিবেদিত রাখবে।