নিজের মেয়ে নির্জনা (১৬) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বাবা আকাশ। রবিবার (১৯ জুলাই) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ এর বিচারক মো. আসাদুর জামান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।
এর আগে গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে ডুমুরিয়া উপজেলার বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ও খুলনা সদর থানা পুলিশ। এদিকে গত (১০ জুলাই) নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমা মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন