চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. মো. আতিয়ার রহমানকে সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হককে সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) ইউনিভার্সিটি টিচার্স লিংকের দিনব্যাপী বার্ষিক সম্মেলনে দিনের দ্বিতীয়ার্ধে ইউটিএলের সদস্যদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংসদ সদস্য, দেশ বরেণ্য শিক্ষাবিদ, সাবেক উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ দুই শতাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষক উপস্থিত ছিলেন।
এ সময় পূর্বের কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন সহ-আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় উপস্থিত ইউটিএলের সদস্যগণের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত হওয়ার পর জুলাই বিপ্লবের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম নবগঠিত ২৫ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এ সময় সাধারণ সভা থেকে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার জন্য কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়েল অধ্যাপক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. শামসুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মনিরা আহসান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়েল স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনোমিক্সের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. কাজী বরকত আলী।
কোষাধ্যক্ষ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএইচএম মোশারফ হোসেনকে।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মুহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবু সায়েম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল মাসুদ, মানারাত বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের অধ্যাপক ড. মাহবুব আলম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামসুন্নাহার।দপ্তর সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক।
এছাড়া প্রচার ও মিডিয়া সম্পাদক হয়েছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান রাজীব, আন্তর্জাতিক সম্পাদক হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্যা গালিব, আইটি সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবু লায়েক, শিক্ষা ও গবেষণা সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (আইএমএল) প্রফেসর ইব্রাহীম হোসেন ইমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদ, আইন ও শিক্ষক অধিকার সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, সেমিনার ও সম্মেলন সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন এবং মুক্তিযুদ্ধ ও জুলাইবিষয়ক সম্পাদক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইইই) মো. শরফুদ্দিন।