টটেনহ্যামের ডিজেড স্পেন্সও চমক হিসেবে স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন। যদিও সম্প্রতি চেলসির বিপক্ষে ম্যাচে তার চোয়াল ভেঙেছে, তবুও বিশেষ মাস্ক পরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এদিকে জন স্টোনসের ইনজুরিতে ভরা মৌসুম সত্ত্বেও টুখেল তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই দেখছেন। ফলে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারেন।
মিডফিল্ডে কোবি মাইনু নিজের জায়গা ধরে রাখতে যাচ্ছেন। ব্রেন্টফোর্ডের জর্ডান হেন্ডারসনও টুখেলের আস্থার তালিকায় রয়েছেন বলে জানা গেছে।বিশ্বকাপ শুরুর আগে আগামী ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ১০ জুন কোস্টারিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।