পাইকগাছায় ২৪ জুলাইয়ের পঙ্গুত্ববরণকারী ও বীর শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকাল ৪ টায় পাইকগাছা পৌরসভার পৌর শহীদ মিনার চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগেএ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা দক্ষিণ নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ মাওঃ গোলাম সরোয়ার।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীসহ জুলাই ২৪ এর আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই ২৪ এর স্বৈরাচার পতন আন্দোলনে যারা আহত ও পঙ্গুত্ববরণ করেছেন তাদের সকলের সুস্থতার জন্য দোয়া করেন। এছাড়াও তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশে খুন, জখম, হত্যা,নৈরাজ্য, শিশু ধর্ষন, নারী নির্যাতন ও চাঁদাবাজি অনতিবিলম্বে বন্ধ না করলে ঢাকায় বৃহত্তর জাতীয় আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওঃ আলতাফ হোসেন, পৌর আমির ডাঃ আসাদুল ইসলাম, পৌর মেয়র পদপ্রার্থী এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু , কপিলমুনি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ বুলবুল, চাঁদখালী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক অধ্যক্ষ মাওঃ জাহাঙ্গীর হোসেন, এ্যাড. আব্দুল মজিদ, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মাওঃ আব্দুল কাদির, জামায়াতে নেতা শফিকুল ইসলাম, ডাঃ আব্দুল খালেক সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই ২৪ এর পঙ্গুত্ববরণকারী, আহত ও সকল বীর শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান অতিথি মাওঃ গোলাম সরোয়ার।