প্রকাশিত হলো ড. অণিমা রায়ের ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা’
Asad zaman
/ ২
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
শেয়ার করুন:
চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত হয়েছে অণিমা রায়ের গবেষণাগ্রন্থ ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা’। বাংলা একাডেমি বইটি প্রকাশ করেছে।বইটির প্রচ্ছদ করেছেন সাইম রানা। ১৭৬ পৃষ্ঠার বইটির মূল্য ৩৮০ টাকা।
বাংলা একাডেমি জানায়, এটি বাংলা স্বদেশি ও দেশাত্মবোধক গানের ইতিহাস, প্রভাব এবং জাতীয় চেতনায় গীতিকবিদের অবদান নিয়ে লেখা একটি গবেষণাধর্মী বই। স্বদেশি আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুলপ্রসাদ সেনের স্বদেশি সংগীত বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধতর করেছে।
অসহযোগ আন্দোলনপর্বে কাজী নজরুল ইসলামের স্বদেশি গান যুক্ত করেছে নতুন মাত্রা। স্বদেশচেতনার গান ব্রিটিশবিরোধী আন্দোলন এবং পরবর্তীকালের লড়াই-সংগ্রামে অপরিসীম ভূমিকা পালন করেছে।
এসব গানে স্বদেশচেতনার যে বিকাশ ঘটে, বর্তমান গ্রন্থে তার তথ্য-সংকলন ও পর্যালোচনা উপস্থাপিত হয়েছে। স্বদেশপ্রেম ও জাতীয় চেতনায় এ গীতিকবিদের অবদানের কথা এবং সুর-বাণীর সমন্বিত আলোচনা গ্রন্থটির মূল উপজীব্য।
পঞ্চগীতি কবির গানে স্বদেশচেতনার আগ্রহ সঞ্চারে গ্রন্থটি শিক্ষার্থী ও গবেষকদের সহায়ক হবে বলে প্রত্যাশা করা যায়। বইটি বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।