২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মিশর। দলটিতে অভিজ্ঞ তারকা মোহামেদ সালাহ ও ওমর মারমুশর পাশাপাশি জায়গা পেয়েছেন বার্সেলোনার নতুন বিস্ময়বালক হামজা আবদেল করিম।
মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলে ডাক পেয়ে আলোচনায় উঠে এসেছেন হামজা। বার্সেলোনার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তাকে ঘিরে বাড়ছিল প্রত্যাশা। এবার সেই প্রতিভাবান তরুণই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের মঞ্চে।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে মিশরের নেতৃত্বে থাকবেন সালাহ।আক্রমণভাগে তার সঙ্গে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা মারমুশও। তবে স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় চমক হয়ে এসেছে হামজার নাম।মিশরের কোচিং স্টাফ মনে করছে, তরুণ এই ফুটবলার ভবিষ্যতে দলের অন্যতম বড় তারকায় পরিণত হতে পারেন। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে অভিজ্ঞতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে শক্তিশালী দল নিয়েই এবার বিশ্বকাপে যাচ্ছে আফ্রিকার অন্যতম সফল দল মিশর।