সে শুধু খেলোয়াড়দের কাছেই নয়, ফুটবলপ্রেমীসহ সবার সামনেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।ফুয়েন্তা বলেছেন, ‘সে অক্লান্ত, কখনোই সন্তুষ্ট হয় না। প্রতিটা দিন সব সময় আরো বেশি কিছু চায়। সে তার সতীর্থ, ফুটবলপ্রেমী এবং যারা এই খেলায় মাত্র পথচলা শুরু করেছে, তাদের সবার জন্য এক অনন্য দৃষ্টান্ত।’ ভুল বলেননি ফুয়েন্তা। হাঁটুর বয়সী খেলোয়াড়দের সঙ্গে লড়াই করে গোলের তালিকায় শীর্ষে মেসি। সমান ৮ গোলে অবশ্য তার সঙ্গী আছেন কিলিয়ান এমবাপ্পেও। তার দুর্দান্ত পারফরম্যান্স কাতার বিশ্বকাপকেই মনে করাচ্ছে। যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান তিনি।