বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (ব্রামা) সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মামলা হয়েছে।
আজ বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার। মামলার তদন্ত চলমান বলেও জানান তিনি। এজাহার সূত্রে জানা যায়, স্বৈরাচার হাসিনার আমলে তিনি বিপুল লুটপাট ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন।ব্রামার সভাপতির দায়িত্বে থাকাকালে তিনি সংগঠনের চাঁদা আদায় বহি ও বিবিধ আদায় বহি গোপন করে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া তিনি একটি স্থগিত অডিট ফার্মের মাধ্যমে জাল অডিট রিপোর্ট তৈরি করে তা রেকর্ডে সংযোজন করেন।ব্রামার অভিযোগ, আসাদের এমন কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ও আর্থিক স্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি, বরং প্রকাশ্যে সংগঠনকে ক্ষতি করার হুমকি দিয়েছেন।প্রতিষ্ঠানটির একাধিক সদস্য জানান, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান রাজনৈতিক প্রভাব বিস্তার করে ব্রামার সভাপতি পদ দখল করেন। সভাপতির পদের প্রভাব দেখিয়ে তিনি এসিতে ব্যবহৃত নিম্নমানের কুলিং গ্যাস আমদানি করে বাজারে সরবরাহ করেন। এর ফলে দেশের বিভিন্ন স্থানে এসি বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া একটি ভুয়া প্রজেক্ট দেখিয়ে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপি থেকে বিপুল অর্থও আত্মসাৎ করেছেন।অসাধু ব্যবসার মাধ্যমে তিনি হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন







