জামায়াত আমির লেখেন, ‘বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি বা এআই-এর অপব্যবহার করে মানুষকে হেনস্তা করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে কেউ যখন ধর্মীয় পরিচয় বহন করে এমন অশালীনতায় লিপ্ত হন, তা আমাদের মূল্যবোধের ওপর বড় আঘাত।’ তিনি আরো লেখেন, “রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়। ইসলাম আমাদের শিখিয়েছে- ‘মুমিন কখনো কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারে না।’ (তিরমিজি)”এদিকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মানবাধিকার একটি মূল্যবান আমানত, সামাজিক সুবিচারের রক্ষাকবচ। কখনো রাজনৈতিক স্বার্থ বা মতের কারণে অন্যের অধিকার হরণ করা যায় না।