তবে জেলা প্রশাসক এ দাবিকে গুরুত্ব না দিয়ে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।এতে সেখানে উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। এ পরিস্থিতিতে আখতার হোসেন অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।এরকম একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।