সোমবার (১৭ আগস্ট) রাতে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য শেয়ার বা যোগাযোগের সুযোগ থাকলেও অসতর্ক পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল বিষয়ে চরম সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।
তাই রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় থাকা সব বাংলাদেশিকে অত্যন্ত সংযত, সম্মানজনক ও আইনসম্মত উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুরোধ জানিয়েছে বুখারেস্ট দূতাবাস।