পেরিমেনোপজ বা মেনোপজের আগের সময়ে শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রায় পরিবর্তন ঘটে। তামান্না সিংয়ের মতে, ইস্ট্রোজেনের দ্রুত ওঠানামা কিছু নারীর ক্ষেত্রে মাথা ব্যথা বা মাইগ্রেনের প্রবণতা বাড়াতে পারে।এমনকি যাদের আগে নিয়মিত মাথা ব্যথার সমস্যা ছিল না, তাদেরও বয়স ৪০-এর দিকে গিয়ে নতুন করে ঘন ঘন মাথা ব্যথা শুরু হতে পারে।
মানসিক চাপ অনেক সময় অজান্তেই চোয়াল, ঘাড় ও কাঁধের পেশিতে টান তৈরি করে। দিনের পর দিন এই টান জমতে থাকলে মাথা ব্যথার প্রবণতা বাড়তে পারে।দীর্ঘ সময় কম্পিউটার বা ডেস্কে ভুল ভঙ্গিতে বসে কাজ করলেও ঘাড়ের ওপর চাপ পড়ে। ফলে দিনের শেষ দিকে মাথা ব্যথা দেখা দিতে পারে বা আগের ব্যথা আরো তীব্র হতে পারে।
বারবার মাথা ব্যথা হলে কখন, কতক্ষণ এবং কী পরিস্থিতিতে ব্যথা হচ্ছে—তা লিখে রাখলে সম্ভাব্য কারণ শনাক্ত করতে সুবিধা হতে পারে। যেমন মাসিকের আগে, কম ঘুমের পর, দীর্ঘ সময় না খেয়ে থাকলে বা অতিরিক্ত চাপের সময়ে মাথা ব্যথা হচ্ছে কি না, তা খেয়াল করা যেতে পারে
পানি পান, নিয়মিত খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমের পাশাপাশি এসব তথ্য চিকিৎসকের সঙ্গে আলোচনা করাও উপকারী হতে পারে।
বিশেষ করে জীবনে প্রথমবার ঘন ঘন মাথা ব্যথা শুরু হলে, বয়স বাড়ার সঙ্গে নতুন ধরনের ব্যথা দেখা দিলে বা ব্যথার ধরন বারবার ফিরে এলে শুধু নিয়মিত ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।