আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল টাইগাররা।প্রথমবারের মতো মূল জাতীয় দলে সুযোগ পান দুই পেসার রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইন।
তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।