ছবিটির নির্মাণে বিলম্ব প্রসঙ্গেও কথা বলেন তিনি।
রসিকতার সুরে তিনি বলেন, কৃষ (হৃতিক) যেন অন্য এক জগতে রয়েছে, আর আমরা সবাই তার সময়সূচির অপেক্ষায় আছি। তবে তিনি স্পষ্ট করেন, প্রকল্পটি নিয়ে কোনো ধরনের জটিলতা নেই। তার ভাষায়, সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। এটি আদিত্য চোপড়া, হৃতিক এবং আমার যৌথ প্রচেষ্টা।

গত বছর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রাকেশ রোশন ঘোষণা দেন, অভিনয়ে অভিষেকের ২৫ বছর পর হৃতিক রোশন পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ‘কৃষ ৪’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালনায় অভিষেক করবেন। প্রকল্পটিতে তত্ত্বাবধায়কের ভূমিকায় থাকবেন রাকেশ রোশন ও আদিত্য চোপড়া।
বাবা-ছেলের একটি ছবি শেয়ার করে রাকেশ রোশন লিখেছিলেন, ‘ডুগ্গু, ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজ, ২৫ বছর পর, আদিত্য চোপড়া এবং আমি আমাদের সবচেয়ে উচ্চাভিলাষী চলচ্চিত্র ‘কৃষ ৪’-এর মাধ্যমে তোমাকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করাতে যাচ্ছি। নতুন এই যাত্রার জন্য তোমার প্রতি রইল শুভকামনা ও আশীর্বাদ।’
এর আগে এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানিয়েছিলেন, ‘কৃষ ৪’ ২০২৭ সালে মুক্তির লক্ষ্যে কাজ চলছে।