অ্যাস্টন ভিলার মিডফিল্ডার বুয়েন্দিয়াকে সবশেষ জাতীয় দলে দেখা গিয়েছিল ২০২৫ সালের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে। অন্যদিকে রোমার ফরোয়ার্ড সুলে কয়েকবার দলে ডাক পেলেও এখনো আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়নি।বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আছে আর্জেন্টিনা। একই গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।