অঘোষিত ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
Asad zaman
/ ০
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
শেয়ার করুন:
ঢাকার পর চট্টগ্রামেও টসভাগ্য পাশে পেলেন না মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধরণী ম্যাচে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম। বাদ পড়েছেন তাসিকন আহমেদ ও রিশাদ হোসেন।
এই দুই পরিবর্তন ছাড়া বাংলাদেশের বাকি একাদশ আগের মতোই আছে। এদিকে টসের সময় একাদশে একটি পরিবর্তনের কথা বলেছেন কিউই অধিনায়ক লাথাম। ব্লেয়ার টিকনারের জায়গায় এসেছেন বেন লেস্টার।