টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার চিকিৎসক দানিয়েল মার্টিনেজ দিবুর সুস্থতা নিয়ে আশ্বস্ত করেছেন, ‘সে (মার্তিনেজ) খুব ভালোভাবে সেরে উঠছে।’ তবে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁকে খেলানো হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত স্কালোনিই নেবেন বলে তিনি জানান।
রক্ষণভাগে আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি ও লিসান্দ্রো মার্টিনেজের খেলা অনেকটাই নিশ্চিত।তবে লেফট-ব্যাক পজিশনে ফাকুন্দো মেদিনার চেয়ে নিকোলাস তাগলিয়াফিকো কিছুটা এগিয়ে আছেন।মাঝমাঠে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গা পাকা। তাঁদের সঙ্গী হতে পারেন এক্সেকিয়েল পালাসিও, যদিও ভ্যালেন্টিন বার্কোও একাদশে ঢোকার জোর চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে আক্রমণভাগে নিকোলাস পাজ এবং হুলিয়ান আলভারেজের সঙ্গে থিয়াগো আলমাদার চেয়ে এগিয়ে আছেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
ইমিলিয়ানো মার্তিনেজ/ জেরোনিমো রুল্লি; আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; এক্সেকিয়েল পালাসিও/ভ্যালেন্টিন বার্কো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি/ থিয়াগো আলমাদা।