বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম
ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুর স্থান তৈরি করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ ডলার, যা ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।প্রকল্পের নথিতে বলা হয়, মূলত শৌচাগারের সাধারণ বেসিনে পা ধোয়ার কারণে মেঝে ভিজে যাওয়া এবং বেসিনের ক্ষতি এড়াতেই নিচু উচ্চতার বিশেষ অজুর স্থান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের অজুর ব্যবস্থা যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই রয়েছে। এর মধ্যে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম।