প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং দেশীয় সংস্কৃতির বিস্তারের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার প্রত্যয়ে জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে যাত্রা শুরু করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেনী অ্যাসোসিয়েশন জার্মানি’।
পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচয় পর্ব ছাড়াও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। আয়োজক ফেনী অ্যাসোসিয়েশন হলেও আমন্ত্রিত হয়ে সব জেলার প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা খাবারের ব্যাপক আয়োজন ছিল। প্রবাসের কর্মব্যস্ত জীবনে দীর্ঘদিন পর এমন আয়োজনে উপস্থিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। এই মিলনমেলা সামাজিক বন্ধন অটুট করতে এবং ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।অনুষ্ঠানে সংগঠনের নেতারা জানান, ফেনী অ্যাসোসিয়েশন শুধু মিলনমেলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না, বরং প্রবাসীদের কল্যাণে নানাবিধ সামাজিক কার্যক্রমও পরিচালনা করবে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যেকোনো প্রয়োজনে বাংলাদেশেও এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির বিস্তার এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠনের লক্ষ্যে এ সংগঠন কাজ করবে বলে জানান তারা।
সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজারের সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক জামশেদ আলম রানার পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহসভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান ফারুক, জালাল আহমেদ, সহসাধারণ সম্পাদক মাহাবুবুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক আহমেদ শাকিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলমগীর, প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুর রহমান সবুজ, আপ্যায়ন সম্পাদক ফারুক সোহাগসহ সংগঠনের অন্য সদস্যরা।
অনুষ্ঠানে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটির মধ্যে রয়েছেন– সভাপতি আনিসুর রেজা সিজার; সহসভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান ফারুক, জালাল আহমেদ, আবদুল মান্নান, কুতুব উল্লাহ, শহিদ উল্লাহ ও শহিদ উদ্দিন; সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা; সহসাধারণ সম্পাদক মাহাবুবুল হক; সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলমগীর; দপ্তর সম্পাদক আহমেদ শাকিল; কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুন; প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুর রহমান সবুজ; সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহসান মনছুর সাগর; আপ্যায়ন সম্পাদক ফারুক সোহাগ; সহ-আপ্যায়ন সম্পাদক সোহাগ মিয়া; ধর্মবিষয়ক সম্পাদক মাস্টার শাহজাহান; সমাজসেবা সম্পাদক রেজাউল করিম আরমান এবং সহসমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম সোহেল।
এ ছাড়া সংগঠনের নির্বাহী (এক্সিকিউটিভ) সদস্যরা হলেন ফারজানা রেজা কনা, খালেদা আলম রুমা, বকুল রহমান, ইয়াসমিন আহমেদ মিতা ও তাসলিমা নাসরিন রুমকি। সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন মাওলানা আবু বকর সিদ্দিক, আহমেদ আলাউদ্দিন, শেখ শাহজাদা, কামাল লুক্স ও আবুল কালাম।