কুয়েত বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীর লাগেজে বিপুল পরিমাণ মাদকদ্রব্য
Syed Asaduzzaman
/ ৮
ভিউ:
হালনাগাদ:
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন:
কুয়েত বিমানবন্দরে থেকে এক বাংলাদেশি যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে প্রায় ৪ দশমিক ৭৫ কেজি গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফেটামিন (ক্রিস্টাল মেথ) এবং ৬ হাজার ২১১টি এক্সট্যাসি বড়ি।সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েতের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ থেকে আসা ওই যাত্রীকে সন্দেহ হওয়ায় তার লাগেজে বিস্তারিত তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি ব্যাগে রাখা ৪ দশমিক ৭৫০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ছাড়া ছয়টি ব্যাগ থেকে ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফেটামিন জব্দ করা হয়।তল্লাশিতে আরো ৩১টি ব্যাগে ৬ হাজার ২১১টি এক্সট্যাসি বড়ি পাওয়া যায়। এসব বড়িকে মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টিকারী মাদকদ্রব্য হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় একটি জব্দ তালিকা ও প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় কাস্টমস ও আইনগত প্রক্রিয়া শেষে ওই যাত্রী এবং জব্দ করা মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ ও অ্যালকোহলবিষয়ক জেনারেল ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হবে।কুয়েতের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস বলেছে, দেশের সব কাস্টমস প্রবেশপথে মাদক পাচার ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। জননিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা রক্ষায় মাদক পাচারের চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।